কুষ্টিয়া নিউজঃ অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া এর সার্বিক সহোযোগিতায় এসআই (নিঃ) মেহেদী হাসান মন্নু, আইসি জগতি পুলিশ ক্যাম্প, কুষ্টিয়া এর নেতৃত্বে এসআই সাহেব আলী, সদর থানা, এএসআই আাসাদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় টানা ২৪ ঘন্টা একটি সফল অভিযান শেষে ১ টি ইজিবাইক উদ্ধার সহ চোর চক্রের মুলহোতা ইখতার (২৮), পিতা-আঃ সাত্তার শেখ, সাং-দেড়ীপারা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াসহ তার সহোযোগি চোর ২। মোঃ বাবলু শেখ (২৮), পিতা-মৃৃত ইউনুচ শেখ ৩। মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-মোঃ নওয়াব আলী মন্ডল, উভয় সাং-সোনাইডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদেরকে ইবি থানা এলাকা হইতে গ্রেফতার করলাম। এ সংক্রান্তে ইজিবাইকের মালিক আঃ রহমান (২৯), পিতা- মোঃ লুৎফর রহমান, সাং- মধুপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।
বুধবার, ৮ জুন, ২০২২
জগতি পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযানে ইজিবাইক সহ চোর চক্রের ৩ জন আটক
কুষ্টিয়া নিউজঃ অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, কুষ্টিয়া এর সার্বিক সহোযোগিতায় এসআই (নিঃ) মেহেদী হাসান মন্নু, আইসি জগতি পুলিশ ক্যাম্প, কুষ্টিয়া এর নেতৃত্বে এসআই সাহেব আলী, সদর থানা, এএসআই আাসাদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় টানা ২৪ ঘন্টা একটি সফল অভিযান শেষে ১ টি ইজিবাইক উদ্ধার সহ চোর চক্রের মুলহোতা ইখতার (২৮), পিতা-আঃ সাত্তার শেখ, সাং-দেড়ীপারা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াসহ তার সহোযোগি চোর ২। মোঃ বাবলু শেখ (২৮), পিতা-মৃৃত ইউনুচ শেখ ৩। মোঃ সাইফুল ইসলাম (২৫), পিতা-মোঃ নওয়াব আলী মন্ডল, উভয় সাং-সোনাইডাঙ্গা, থানা-ইবি, জেলা-কুষ্টিয়াদেরকে ইবি থানা এলাকা হইতে গ্রেফতার করলাম। এ সংক্রান্তে ইজিবাইকের মালিক আঃ রহমান (২৯), পিতা- মোঃ লুৎফর রহমান, সাং- মধুপুর, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেছেন।
শনিবার, ৪ জুন, ২০২২
কুষ্টিয়ার (জে.টি.আই) এর সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা ও ভিত্তিহীন মনগড়া সংবাদ পরিবেশন
রাব্বী আহমেদঃ কুষ্টিয়া সদর উপজেলাধীন স্বস্তিপুর, ভাদালিয়া বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ইউনাইটেড ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেড, মেম্বার অফ জাপান টোব্যাকো কোম্পানী লিমিটেড (জে,টি,আই) থেকে সরবরাহ কারীর মালামাল লুটপাট মর্মে কিছু অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন হওয়ায় সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে তথ্য অনুসন্ধানে যেয়ে জানতে পারি, ভাদালিয়া বাজার সংলগ্ন বটতৈল টেক্সটাইল মিলটি দেউলিয়া ঘোষণা করা হলে মিল মালিক মিলটি বিক্রি করার সিদ্ধান্ত নেন এবং আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ঢাকা টোব্যাকো কোম্পানী লিমিটেড মিলটি ক্রয় করে সেখানে তাদের দৈনন্দিন কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ঢাকা টোব্যাকো কোম্পানী লিমিটেড জাপান টোব্যাকো কোম্পানী (জে.টি.আই) এর নিকট তাদের তামাকজাত পন্য ও তামাক প্রসেসিং ফ্যাক্টরি বিক্রি করে দিলে ভাদালিয়ার তামাক প্রসেসিং ফ্যাক্টরির মালিক হন (জে.টি.আই) কর্তৃপক্ষ, এবং সুনামের সাথে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার হাজার হাজার মানুষ কাজ করে জীবন জীবিকা নির্বাহ করছেন (জে.টি.আই) থেকে। এছাড়াও প্রতিষ্ঠানের ভেন্ডরগন প্রতিষ্ঠানের সঙ্গে অফিসিয়াল নিয়মানুযায়ী তাদের ব্যাবসায়িক কার্যক্রম করছেন, এখানে অনিয়মের কোনো বিষয় নেই। আরো জানা যায় প্রতিষ্ঠানটি সার্বক্ষনিক সি.সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। যা (জে.টি.আই) এর প্রধান কার্যালয় থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষন ও নিয়ন্ত্রণ করা হয়। যার কারণে অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য উক্ত প্রতিষ্ঠান (জে,টি,আই) ফ্যাক্টরিতে কর্মরত কয়েকজন প্রতিষ্ঠিত ভেন্ডরের সাথে যোগাযোগ করলে জানতে পারি, ০৩/০৬/২০২২, ০৪/০৬/২০২২ ইংরেজি তারিখে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্টিং পত্রিকায় প্রকাশিত সংবাদ টি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই সংবাদটি কে বা কাহারা তাদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য এবং (জে,টি,আই) এর সুনাম ক্ষুন্ন করার জন্য সম্পূর্ণরূপে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে। (জে.টি.আই) একটি বিদেশী প্রতিষ্ঠান, এখানে অনিয়মের কোন সুযোগ নেই বা এখানে ইচ্ছা করলেই যেকোনো মালামাল প্রবেশ বা বাহির করা যায় না। আর এখানকার ভেন্ডররা দীর্ঘদিন ধরে এখানে সুনামের সহিত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা যারা কোম্পানির তালিকাভুক্ত ভেন্ডর, তারা সবাই কোম্পানীর স্বার্থে এখানে কাজ করি। তাই কোম্পানীর সুনামের কথা চিন্তা করে এবং কোম্পানীর নিয়মানুযায়ী প্রত্যেকটি ভেন্ডর কাজ করে থাকি। প্রকাশিত সংবাদে মালামাল লুটপাট এর কথা বলা হয়েছে। এখানে মালামাল লুটপাট হলে কি ভেন্ডররা ব্যবসা করতে পারতো ? তারা বলেন দীর্ঘদিন ধরে (জে.টি.আই) তে ব্যবসা করছি, লক্ষ লক্ষ টাকার মালামাল পড়ে থাকে কোনোদিন কিছু হারায়নি, লুটপাট হওয়া তো অনেক দূরের বিষয়, আর হারালে/লুটপাট হলে তো আমরা ব্যবসা করতে পারতাম না। আপনারা তাদের সাথে কথা বলতে পারেন, তারা কি বলে তা শুনলে বা দেখলেই সবকিছু পরিস্কার হয়ে যাবে, আরো সত্যতা যাচাইয়ের জন্য স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, (জে.টি.আই) ফ্যাক্টরি প্রতিষ্ঠা হওয়ার পরে থেকে এই এলাকার অসহায় দরিদ্র মানুষজন কাজকর্ম করে বেশ ভালো আছে এবং এখানকার সঠিক নিয়ম কানুনের কারণেই সকলে ভালো আছে। মালামাল লুটপাট এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একরকম কিছু ঘটলে তো সকলে তা জানতেন, আমাদের জানা মতে এই ধরনের ঘটনা ঘটে নাই আর ঘটনার কোন সত্যতা নেই, কেউ হয়তো ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই এইসব মনগড়া সংবাদ পরিবেশন করিয়েছে।(জে,টি,আই) কোম্পানি সম্পর্কে এরকম মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কোনো মানে হয়না।
বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
কুষ্টিয়ায় টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ীক আটক
কুষ্টিয়া নিউজঃ কুষ্টিয়া মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১১২ পিস নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ জীবন শেখ (২৭) ও ইমরান হোসেন (২৪) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলমের নেতৃত্বে
এসআই মেহেদী হাসান মন্নু, এসআই সাহেব আলী, এএসআই আসাদুল ইসলাম, এএসআই শাহীন আলম, কন্সট্রেবল শফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় আনুমানিক রাত সাড়ে ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া চৌরহাস কলনী এলাকায় অভিযান পরিচালনা করে
২২ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট সহ চৌড়হাস কলোনী পাড়া এলাকার মধু সেখের ছেলে জীবন শেখ (২৭) কে গ্রেফতার করেন। অন্যদিকে একই দিন এসআই সাহেব আলী,এসআই মেহেদী হাসান মন্নু, এসআই জিন্নাহ,এএসআই আসাদুল ইসলাম, এএসআই শাহীন আলম সহ সঙ্গীয় ফোর্সের গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১১ টার সময় কুষ্টিয়া শহরের কুঠিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ হরিপুর বোয়ালদাহ মেছোপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ইমরান হোসেন (২৪) কে গ্রেফতার করেন।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম জানান, মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।
মঙ্গলবার, ৩১ মে, ২০২২
কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে মিথ্যাচারের অভিযোগ
কুষ্টিয়া নিউজঃ আঞ্চলিক পাসপোর্ট অফিস নিয়ে মিথ্য চারের অভিযোগ উঠেছে।একটি অনলাইন নিউজ পোর্টালে গতকাল এ মিথ্যাচারের ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ জাহিদুল হক।বদলীর আদেশ হলেই দেখা যায় কুষ্টিয়ার কিছু কথিত সাংবাদিক সংবাদ প্রকাশ করেন সেই কর্মকর্তার বিরুদ্ধে। সরেজমিনে জানা যায় ১২/৫/২১তারিখে মোহাম্মদ জাহিদুল হক সহকারি পরিচালক হিসেবে যোগদানের পর থেকে পাসপোর্ট অফিসে আসা প্রত্যেকে সরাসরি তার সাথে দেখা করে কথা বলতে পারে। যা আগে সম্ভব ছিল না। এক সাংবাদিকের আত্মিয়ের পাসপোর্ট পেতে দেরি হয় এই মিথ্যাচার বলে তিনি জানান। মাত্র ৪ জন কর্মচারী নিয়ে তিনি জেলার পাসপোর্ট অফিস এ দায়িত্ব পালন করছেন। সংবাদে উল্লেখিত দোকান ও টাকার লেনদেনের বিষয়ে কোন সত্যতা পাওয়া যায়নি।লোকবল কম হওয়ায় কম্পিউটার ওঅনলাইনে জ্ঞ্যান থাকায় আনসার সদস্য দেলোয়ার কে তার রানার হিসাবে সে দায়িত্ব দিয়েছেন। তিনি জানান এরকম মিথ্যাচারের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নেব।
শুক্রবার, ২০ মে, ২০২২
কুষ্টিয়ায় ছেলের হাতে হতভাগ্য বাবা খুন
কুষ্টিয়া নিউজঃ কুষ্টিয়া পৌরসভায় পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) সকাল ৬টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চর মিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবু হোসেন (৪২) কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। তিনি ঢাকায় ফেরি করে খেলনা বিক্রি করতেন। ঢাকা থেকে দুদিন আগে বাড়ি এসেছেন বাবু। অভিযুক্ত রমিজ হোসেন (১৮) নিহত বাবুর দ্বিতীয় ছেলে। তিনি দড়ির মিলে কাজ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা বাবু ও তার ছেলে রমিজের মধ্যে ঝগড়া চলে আসছিল। শুক্রবার সকালে দুজনের মধ্যে এ নিয়ে কথা-কাটাকাটি ও তুমুল ঝগড়া চলছিল। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধলে ছেলে বাঁশ দিয়ে আঘাত করলে বাবা গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত স্বজনরা বলেন, নিহত বাবু দুদিন আগে বাড়িতে এসেছেন। বাড়িতে এসে ছেলের কাছে টাকা চেয়েছেন। কারণ ছেলে দড়ি ফ্যাক্টরিতে কাজ করে অর্থ উপার্জন করেন। কিন্তু ছেলে তাতে রাজি না। এ নিয়ে ঝগড়া চলছিল দুদিন ধরে। এ নিয়ে আজ শুক্রবার সকালে ছেলে তার বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। নিহত বাবুর স্ত্রী বলেন, আমি পরের বাড়িতে কাজ করে খাই। ছেলে দড়ি কারখানায় কাজ করে। তার বাবাকে টাকা না দেওয়ায় ঝগড়া হয়। ঝগড়ার জেরে বাঁশ দিয়ে বাবার মাথায় আঘাত করে ছেলে। এতে আমার স্বামীর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। তবে হাসপাতালের একাধিক সূত্র আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম বলেন, পারিবারিক ঝগড়াকে কেন্দ্র এ হত্যাকাণ্ডটি ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
কুষ্টিয়ার আদালতের নির্দেশে জগতি পুলিশ ক্যাম্প শিশু আবিরকে উদ্ধার করে ফিরিয়ে দিলেন আদালতে!
কুষ্টিয়া নিউজ কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে আবির ফরহাদ (১০) নামে একজন শিশুকে আদালতের নির্দেশে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার সময় পোরাদহ হঠাৎ পাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কূষ্টিয়া মডেল থানাধীন জগতী পুলিশ ক্যাম্পের আইসি এসআই মেহেদী হাসান মুন্নু ও জগতী পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আসাদ কুষ্টিয়া জেলার বিজ্ঞ অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের কুষ্টিয়া মিস মামলা নং – ৬৯/২০২২, ফৌজদারী কার্যবিধীর ১০০ ধারার এবং বিজ্ঞ আদালতের স্মারক নং-৪৮০/২০২২ এর তল্লাশি পরোয়ানা মূলে কুষ্টিয়া পোরাদহ হঠাৎ পাড়া ভিকটিমের নানীর বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে আবির ফরহাদ (১০) কে উদ্ধার করে বিজ্ঞ আদালতে প্রেরন করেন মামলার আরজ সুত্রে জানা যায়, পোরাদহ হঠাৎ পাড়া এলাকার মিলন জোয়ার্দ্দারের সাথে একই এলাকার আয়েশা খাতুনের প্রায় ১২ বছর পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়৷ বিয়ের পর তাদের মাঝে একটি পুত্র সন্তানের জন্ম হয়। বর্তমানে সেই পুত্রের বয়স ১০ বছর। পুত্রের নাম আবির ফরহাদ। সংসারে কিছু বনিবনা নিয়ে মিলনের স্ত্রী চলতী বছরের ৭ ই জানুয়ারী তাদের শিশু সন্তান আবির ফরহাদকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। তারপর থেকে মিলনের স্ত্রী আর ফিরে আসেনি। বেশ কয়েকবার মিলন তার স্ত্রী ও সন্তানকে ফিরিয়ে আনতে গেলেও তার শ্বশুর বাড়ির লোকজন আসতে দেয়নি। কয়েকমাস আগে মিলনের স্ত্রীর অন্যথায় বিয়ে হয়ে যায় ৷ তারপর থেকে মিলন তার শিশু সন্তান আবির ফাহাদকে ফেরত চাইতে গেলে শ্বশুর বাড়ির লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছিলো। পরবর্তীতে মিলন আদালতের সাহায্য নিলে পুলিশ তার শিশু সন্তানকে উদ্ধার করে আদালতে প্রেরন করেন।
সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
কুষ্টিয়ায় রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট রোজার মধ্যেও থেমে নেই অশ্লীলতা
কুষ্টিয়া নিউজঃ কুষ্টিয়ার বিনোদনকেন্দ্র রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট এখন তরুণ-তরুণীদের অবাধ মেলামেশার অভয় আশ্রম। এমন ভাবে তারা বসে আছে মনে হচ্ছে ফ্রি সেক্সের দেশে বসবাস করছি আমরা। রোজার মধ্যেও থেমে নেই অশ্লীলতা ভেতরে প্রবেশের করতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অশ্লীল আচরণ করেন গেটে থাকা আনসার সদস্যরা সরেজমিনে গিয়ে দেখা যায় ওখানকার কিছু আনসার সদস্য ঘুরতে দেখলেও তারা এই অশ্লীলতার বিরুদ্ধে কোনো কিছু বলছে না। কুষ্টিয়া রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট মনে হচ্ছে ১০ টাকার বিনিময়ে এখানে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অশ্লীলতার লাইসেন্স দিচ্ছে। রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় এই অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট এর গেটের ওপর লাগানো একটি ব্যানারে লেখা আছে স্কুল-কলেজের কোন ছাত্র-ছাত্রী ক্লাস চলাকালীন ভেতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু ভিতরে সম্পূর্ণটাই বিপরীত। শুধুমাত্র একটি গেট, বাচ্চাদের বিনোদনের জন্য তিনটা স্লিপার ও তিনটা দোলনা এবং চার-পাঁচটা ছাতা নির্মাণ করে তৈরি করেছে রেণউইক বিনোদন পার্ক ও রিসোর্ট। কুষ্টিয়াবাসী গরমের সময় যেখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসতো সেই জায়গাটি এখন সামান্য টাকার জন্য স্কুলগামী তরুণ-তরুণীদের অশ্লীলতা স্থান হয়ে দাঁড়িয়েছে। কুষ্টিয়াবাসী এখন জেলা প্রশাসকের মুখের দিকে তাকিয়ে। ফিরে কি পাবে আগেকার সেই পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়ানোর সুস্থ পরিবেশ?
বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...
-
কুষ্টিয়ানিউজঃ কুষ্টিয়ায় লাভলু (১১) নামে এক ৫ম শ্রেণি পড়ুয়াকে বাধ্যতামূলক শ্রমে বাধ্য করার অভিযোগ মিলেছে। অভিযোগের তীর ৪ নং আমলাপাড়া সরকা...
-
কুষ্টিয়ানিউজ: কুষ্টিয়া সদরে মোটরসাইকেল-বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকিব হোসেন (২১) ও সবুজ উদ্দিন (৩৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবা...
-
কুষ্টিয়ার নিউজ: দৌলতপুর রিফাইতপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের ভি,ডব্লিউ বি কার্ডের আওতায় ১০১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল ...






