কুষ্টিয়া নিউজ: পবিত্র রমজান মাস শুরু হবে রোববার (৩ এপ্রিল) নাকি সোমবার (৪ এপ্রিল) তা জানা যাবে শনিবার সন্ধ্যায়। শুক্রবার (১ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় শনিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সভায় বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির এ সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। শনিবার সন্ধ্যায় হিজরি ১৪৪৩ সনের রমজান মাসের চাঁদ দেখা গেলে রোববার (৩ এপ্রিল) থেকে রমজান মাস গণনা শুরু হবে ও মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। সেক্ষেত্রে শনিবার রাতেই এশার নামাজের পর ২০ রাকাত বিশিষ্ট তারাবি নামাজ পড়া শুরু হবে, রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। অন্যদিকে শনিবার চাঁদ দেখা না গেলে রোববার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে, রমজান মাস গণনা শুরু হবে সোমবার (৪ এপ্রিল)। এক্ষেত্রে রোববার এশার নামাজের পর তারাবি নামাজ পড়া শুরু হবে ও শেষ রাতে খেতে হবে সেহরি। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
রমজান শুরু কবে, জানা যাবে শনিবার

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...
-
কুষ্টিয়ার নিউজ: কখনো আওয়ামী লীগ কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ আবার বাবা ছিলেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। তাদের পরিবারে নেতৃত্ব দিতে দেখা যা...
-
কুষ্টিয়া নিউজ: কুষ্টিয়া গণপূর্ত অফিসের দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম নিজের দুর্নীতি ঢাকতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিঃ নং ব...
-
কুষ্টিয়ানিউজ:গত বৃহস্পতিবার ও রবিবার ৩ ও ৬ মার্চ কুষ্টিয়া সেকশন হইতে জি/৪৮ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জ্বালানি কাঠ বিতরন করার নোটিস অনুযায়ী...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন