কুষ্টিয়া নিউজঃ কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অনেকেই নিজের টিপ পরা ছবি ফেসবুকসহ বিভ্ন্নি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নারীদের সঙ্গে যুক্ত হয়েছেন পুরুষরাও। অনেক পুরুষ নিজের টিপ পরা ছবি শেয়ার করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টায় নিজের ভেরিফাইড ফেসবুকে টাইমলাইনে টিপ পরিহিত সাতটি ছবি পোস্ট করেন শিক্ষামন্ত্রী। ক্যাপশনে লেখেন 'আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী'।শনিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার বাসা থেকে কলেজের দিকে যাচ্ছিলেন। তার কপালে টিপ পরা ছিল। রাস্তায় তা দেখেই ক্ষেপে যান পুলিশের এক সদস্য। তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। প্রতিবাদ করলে ওই শিক্ষিকার ওপর মোটরসাইকেল তুলে দেওয়ারও চেষ্টা করেন। ফার্মগেটের সেজান পয়েন্ট বিল্ডিংয়ের সামনে ঘটে এমন ঘটনা।
সোমবার, ৪ এপ্রিল, ২০২২
টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...
-
কুষ্টিয়ার নিউজ: কখনো আওয়ামী লীগ কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ আবার বাবা ছিলেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। তাদের পরিবারে নেতৃত্ব দিতে দেখা যা...
-
কুষ্টিয়ানিউজ:গত বৃহস্পতিবার ও রবিবার ৩ ও ৬ মার্চ কুষ্টিয়া সেকশন হইতে জি/৪৮ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে জ্বালানি কাঠ বিতরন করার নোটিস অনুযায়ী...
-
কুষ্টিয়া নিউজ: কুষ্টিয়া ছেঁউড়িয়া সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন স্মরণোৎসবের আয়োজন করেছেন লালন একাডেমি। ‘...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন