বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

বিআরবি হসপিটালের প্রতারণার ফাঁদে রোগীরা হচ্ছে সর্বশান্ত


কুষ্টিয়ার নিউজ:
ঢাকায় অবস্থিত বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের অঙ্গ প্রতিষ্ঠান বিআরবি হসপিটাল প্রতারণার ফাঁদ খুলে বসেছে। ভূয়া বিল ভাউচার করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। রোগীরা হচ্ছে সর্বশান্ত। সুস্থ্য হয়ে বাড়ী ফেরা রোগীর সংখ্যাও খুব কম। রোগীর স্বজনরা বলছে, টেষ্ট বানিজ্য করে প্রতিষ্ঠানটি। এছাড়া নির্দিষ্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানীর দামী ঔষধের বাইরে ডাক্তাররা ঔষধ প্রেসক্রিপশন করেননা বলে অভিযোগ করেছেন একাধিক রোগীর স্বজন। এদিকে এক নবজাতককে নিয়ে ব্যবসা করেছেন বিআরবি হসপিটাল। ৭ দিন বয়সী ওই নবজাতকের এখনও নাম পর্যন্ত রাখা হয়নি। গত ৭ আগষ্ট বিআরবি হসপিটালে পেডিয়াটিক ও নিওরোলজী কনসালটেন্ট ডাঃ নাজমুন নাহারের তত্ববধানে ফার্মগেট এলাকার ফারহানার ছেলেকে ভর্তি করা হয়। ১৪ আগষ্ট পর্যন্ত ওই নবজাতককে সুস্থ্য করতে পারেনি ডাক্তার। শেষ পর্যন্ত তাকে ১৪ আগষ্ট হাতে ধরিয়ে দেয়া হয় ২ লাখ ৩৭ হাজার টাকার একটি বিল। বিলে উল্লেখিত সেবার মধ্যে ১৪ আগষ্ট রাত ১০ টা ৫০ মিনিটে একবার ৫১ মিনিটে ১ বার ও ৫৩ মিনিটে দুই বার রোগীকে দেখেছেন ডাক্তার নাজমুন নাহার। একই সময়ে তিন মিনিটের ব্যবধানে ৪ বার একই রোগীকে দেখে প্রতিবার ১২শ টাকা করে ৪ হাজার ৮ শ টাকা বিলে উল্লেখ করা হয়েছে। এই ধরণের প্রতারণা প্রায় সকল রোগীর ক্ষেত্রে করে চলেছে বিআরবি হসপিটাল। এই বিষয় নিয়ে বিআরবি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান মজিবর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ওই ডাক্তারের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হসপিটাল কর্তৃপক্ষ বিল দেয়ার সময় পরিষ্কার ভাবে বলে দিয়েছে এটিই তাদের নিয়ম। ভুক্তভোগী রোগীর অভিভাবক মনসুর আহমেদ  প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কুষ্টিয়া সড়ক ও জনপথ সিবিএ'র উদ্যগে ১৫ আগষ্ট ৪৮ তম জাতীয় শোক দিবস ২০২৩,যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে


রাব্বী আহমেদ:
১৫ আগষ্ট ২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে কুষ্টিয়া সড়ক ও জনপথ সিবিএ এর উদ্যগে আলোচনা সভা ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট ২০২৩ মঙ্গলবার সকালে সিবিএ অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় সকাল ৯,৩০ টায় সড়ক ভবন থেকে ব্যানার সহ শোক মিছিল সহকারে ডিসি কোর্ট চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পরে বঙ্গবন্ধু সুপার মার্কেটে জাতীয় শ্রমিক লীগের শোক মিছিলে যোগ দিয়ে  এন এস রোড বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে থেকে কালো  পতাকা জাতীয় পতাকা মাইক সহকারে শোক মিছিল শুরু হয়ে এন,এস রোড থানার মোড় হয়ে সরকারি কলেজের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রততিকৃতিতে পুষ্প স্তবক দান করে এবং  সভাপতি মোঃ শরিফুল ইসলাম  এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী পিন্টু এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন  কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের শ্রমসম্পাদক গোলাম মোস্তফা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুকুল হোসেন এ সময় বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের  সহসভাপতি মোঃ আক্কাস আলী ,সহসভাপতি পানি উন্নয়ন বোর্ডের সি, বি,এ সভাপতি মোঃ হাফিজুর রহমান ,কুষ্টিয়া জেলা কমিটির যুগ্মসাধারন সম্পাদক মোঃ দেলোয়ার বিশ্বাস,  যুগ্ম সাধারণ  সম্পাদক মুহঃ জাফর ইকবাল ,যুগ্ম সাধারণ সম্পাদক  পানি উন্নয়ন বোর্ডের সি, বি,এ সাধারণ সম্পাদক মোঃ রহমত আলী, সাংগঠনিক সম্পাদক লোকমান মোল্লা বাঘা , সড়ক ও জনপথ সিবিএ সিবিএ সিনিয়র সহসভাপতি আবুুল কালাম আজাদ, সহসভাপতি মোঃ নুরুল নুরুল ইসলাম, সহসভাপতি আলতাফ হোসেন, সহসভাপতি আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, সহসম্পাদক মোঃ ফিরোজ আলম, মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সুমন কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক আবুল কাশেম, দপ্তর সম্পাদক এনামুল হক,প্রচার সম্পাদক মোঃ আক্কাস আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন, সমাজ কল্যান সম্পাদক মোমিনুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সোহেলী ফেরদৌসী  নির্বাহী সদস্য মোঃ আমজাদ হোসেন, আমির আলী,মোোঃ নজরুল ইসলাম, আব্দুল ওহাব সহ প্রমুুখ নেতৃবৃন্দ

মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের ২ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।


এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র‍্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ০১ আগষ্ট (মঙ্গলবার) রাত ১২.১০ ঘটিকায় র‍্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সমবায় ট্রাক ট্যাংক লরি ফিলিং স্টেশন এর ভিতরে দক্ষিণ পার্শ্বে চোরাই মোটর সাইকেল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ০১ টি চোরাই মোটর সাইকেলসহ চক্রের ০২ জন সদস্যকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাদের সাথে থাকা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলেন আশরাফুল ইসলামের ছেলে সবুজ (২৩) ও সুরমান আলী মন্ডলের ছেলে সোহেল রানা (২৫) উভয় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের কাশীনাথপুরের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে উদ্ধারকৃত আলামতসহ সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে ।


মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাত চায় না: কাদের


ঢাকা অফিস: 
আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বা সংঘাত চায়না বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যাদের জনসমর্থন নেই তারাই সংঘাত চায়। সোমবার (২৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যখন শোকের মাসের কর্মসূচি দিতে যায়, বিএনপি এবং কিছু মিডিয়া এটাকে পাল্টাপাল্টি কর্মসূচি বলে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বা সংঘাত চায়না, যাদের জনসমর্থন নেই তারাই সংঘাত চায়। কাদের দাবি করেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্টে থাকলেও জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগও শান্তিপূর্ণ নির্বাচন চায়। ২০০৯ পূর্ববর্তী এবং ২০০৯ পরবর্তীকালে নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধিনে, শেখ হাসিনা এটাকে পরিবর্তন করেছেন। এসময় ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সক্রিয় এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সতর্ক থাকবে কেউ সংঘাত করতে আসলে প্রতিহত করা হবে। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। আমরা সেই সুযোগ দেবো না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয় অস্ত্র শক্তিতে বিশ্বাসী। এরশাদ কিংবা জিয়া কেউই জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। কারণ তাদের জনগণের ওপর আস্থা নেই। বিএনপি জানে নির্বাচন হলে তাদের অবস্থা কী হবে। নির্বাচনে বিএনপিকে জয়ের নিশ্চয়তা না দিলে তারা নির্বাচনের প্রতি আস্থাশীল হবে না। কাদের বলেন, সেপ্টেম্বর-অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ সব শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য অভিযাত্রা করবো। আর ছাড় নয়, পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দিবো না, তাদের হাতে দেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন কিছুই নিরাপদ নয়। দেশের জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের লড়াই করে যাওয়ার আহ্বান জানান তিনি।

শোকের মাসের মর্যাদা ধরে রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, যেকোনো দিবস বা অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে। শোকের মাসের ভাবগাম্ভীর্য বজায় রাখতে হবে।

বুধবার, ২১ জুন, ২০২৩

কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ নির্মানে আবারো অনিয়ম


কুষ্টিয়ার নিউজ: কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই শহর রক্ষা বাঁধ প্রকল্প নির্মাণ কাজ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও কাজ হয়েছে আনুমানিক ২৫ ভাগ। অভিযোগ উঠেছে যতটুকু কাজ হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ দিয়ে যা সরেজমিনে গিয়ে দেখা গেছে। কুষ্টিয়া মঙ্গলবাড়ীয় এলাকা থেকে জুগিয়া পর্যন্ত ১ হাজার ১৪০ মিটার গড়াই নদীর তীর ও শহর রক্ষা বাঁধ  প্রকল্পের  নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে, শেষ হবার কথা ২০২৩  সালের  জুন  মাসে। অথচ দেখা যাচ্ছে এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। যতটুকু কাজ করা হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে। এই প্রকল্পের কাজ পান ন্যাচারাল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 


এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করে যাচ্ছেন। ফলে সঠিকভাবে কাজ না করায় হুমকীর মুখে পড়তে পারে কুষ্টিয়া শহর। মোটা বালি দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে ফিলিং বালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ওই সব বালি নদীতেই চলে যাচ্ছে। ১নং ইটের খোয়া দিয়ে ব্লক নির্মান করার কথা থাকলেও ব্লক নির্মাণ করা হচ্ছে পোড়া মাটি দিয়ে। তারা এটাও বলেন, এর আগেও এই বাধের কাজ করা হলেও তা টিকে নাই। প্রতিবারই অনিয়ম করে বাধ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবী সঠিকভাবে বাঁধ নির্মান করা হোক। 


ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ইতিপূর্বে যে ঠিকাদারী প্রতিষ্ঠান যে ভাবেই কাজ করুক না কেন বর্তমানে আমরা সঠিকভাবেই কাজ করে যাচ্ছি। কাজের মানও ভালো হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে বাঁধ নির্মানের অভিযোগ উঠলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, এই প্রকল্পের কাজের অনিয়মের কোন সুযোগ নেই। তিনি বলেন, কোয়ালিটি ও কোয়ানটিটি নিয়ে ডাউট হবারও কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিক নিয়মেই কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কখনো আ:লীগ কখনো ইসলামি আন্দোলন দুই দলেই সক্রিয় বটতৈলের মোশাররফ

কুষ্টিয়ার নিউজ: কখনো আওয়ামী লীগ কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ আবার বাবা ছিলেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। তাদের পরিবারে নেতৃত্ব দিতে দেখা যায় সব দলেই। বলছি কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল গণির ছেলে মোঃ মোশাররফ হোসেনের কথা।

জানা যায়,গত ১১ ফেব্রুয়ারী সকাল ১০টায় জামাত বিএনপি নাশকতার প্রতিবাদে বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের প্রোগামে মিছিলের সামনের সারিতে দেখা যায় মিছিল করতে। আবার গত ১৬ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে “চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর” এই স্লোগানে বিক্ষোভ মিছিলে মোটরসাইকেল নিয়ে দেখা গিয়েছে মোশাররফ হোসেন কে। জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি বলেন, “এরাই দেশের শত্রু জনগণের শত্রু। কখনো আওয়ামী লীগ আবার কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ। আবার আবার দল ক্ষমতায় আসলে দেখে নেওয়ার ও হুমকি দেন তিনি। যারা এক দল থেকে অন্য দলে দিনে দিনে দল পাল্টায় এরা কখনো দেশের উন্নয়ন চাই না। আমরা চাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে মোশাররফ হোসেন দুই দলের প্রোগামে যাওয়া কথা স্বীকার করে বলেন, ” ভাই আমি একজন ব্যাবসায়ী এ বিষয়ে কথা বলতে চাই আপনি আমার সাথে দেখা করেন আপনার সাথে সাক্ষাৎতে কথা হবে”।

বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম বলেন, “ভাই বলব ডা কি বলেন আপনি এক সময় সাক্ষাৎতে কথা বলেন মোবাইলে কোন কথা বলা যাবে না”।

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন, ” মোশাররফ আমার এলাকার ছেলে। সে একজন ব্যাবসায়ী উনি আমাদের আওয়ামী লীগের সাথে নিয়মিত প্রোগাম করে সে একজন চরমোনাইয়ের মুরিদ”।

সোমবার, ১২ জুন, ২০২৩

রিফাইতপুরে ১০১ জন কার্ডধারী কে, ভি ডব্লিউ বি কার্ডের চাউল বিতরন

 
কুষ্টিয়ার নিউজ: দৌলতপুর রিফাইতপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের ভি,ডব্লিউ বি কার্ডের আওতায় ১০১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়।

১২ জুন ( সোমবার) সকাল ০৯ টাই সময় রিফাইতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান রিফাইতপুর ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি দৌলতপুর,  উপজেলা আওয়ামী লীগ,এসময় উপস্থিত ছিলেন  মোঃরোকুনুজ্জামান,ট্যাগ অফিসার প্রতিনিধি।

 মোঃ বজলুল হক,সচিব রিফাইতপুর ইউনিয়ন পরিষদ এবং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, সুবিধা ভোগী প্রান্তিক জনগন ও সকল গ্রাম পুলিশ।রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত  চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু প্রধান অতিথির বক্তব্যে বলেন,আজকে আমি শ্রদ্ধার সাথে স্বরন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে,যার সারা জীবন স্বপ্ন ছিল বাংলার ভুখা নাঙ্গা অসহায় মানুষের দুঃখ দুর্দাশা লাঘব করে মুখে হাসি ফোটানো, ৭৫ এ-র ২৫শে মার্চ কাল রাত্রীতে বঙ্গবন্ধু শহীদ না হলে হয়তো আমরা অনেক আগেই বিশ্বের সামনে উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাড়াতে পারতাম,বঙ্গবন্ধুর অসমাপ্ত আদর্শ বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী এশিয়া মহাদেশীয় লৌহ মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নত করতে বিভিন্ন ধরনের কর্মসুচি বাস্তবায়ন করে আসছে,জননেত্রী শেখ হাসিনার সরকার বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,শিশু ভাতা,মাতৃত্বকালীন ভাতা,টিসিবি,ভিজিডি,ভিজিএফ,ভিডাব্লিউ বি,আশ্রায়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলার প্রান্তিক জনগণের জীবন মান উন্নত করে বিশ্বের সামনে উন্নত বাঙালী জাতি মাথা উঁচু করে দাড়াতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আসুন আমরা এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থির বিজয় সুনিশ্চিত করে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করি তা না হলে অপশক্তি ক্ষমতায় এসে আবারও জাতি কে পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে যাবে।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...