রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

কুষ্টিয়ায় সাংবাদিক বেলালের হামলাকারীদের গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ


কুষ্টিয়ার নিউজঃ
কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি'র সহ সভাপতি, আরটিভি'র  স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর হামলাকারী ২ সন্ত্রাসী গ্রেফতার। জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কুষ্টিয়া শহরের কালীশংকরপুর (নিশান মোড় সংলগ্ন) এলাকার শাজাহান মালিথার ছেলে শামিম (৪৫) ও কালীশংকরপুর (কসাইপাড়া) এলাকার বিশারত হোসেন ওরফে বিশু কসাইয়ের ছেলে রবিন হোসেন (২৫) কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার। মূল আসামী ইমরান এখনও পলাতক রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। 

আসামী ইমরান ও শামীম ২ হাজার ফেন্সিডিলসহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে আটক ছিল। সম্প্রতি জেল থেকে বেরিয়ে সাংবাদিক বেলালের উপর হামলা চালায়। অপর আসামী রবিন এলাকার একজন চিহ্নিত মাদকাসক্ত। তারা নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত।

তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, র‌্যাব-১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান  সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, মহাসচিব দীপ আজাদ,  কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

হামলার ক্লু উদ্ধার এবং ঘটনার ৩ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার হওয়ায় আজ বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভের কর্মসূচি প্রত্যাহার করেছে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া।

শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

কুষ্টিয়ায় সাংবাদিক বেলালের উপর সন্ত্রাসী হামলা


কুষ্টিয়ার নিউজঃ
আরটিভি'র স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)'র সদ্য নির্বাচিত সহ সভাপতি শেখ হাসান বেলালের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আজ বেলা সাড়ে ১০ টার সময় শহরের নিশান মোড়ের বাসা থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দ এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, RAB -১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান  সার্বিক খোঁজ খবর নিয়েছেন। 

আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি'র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আগামীকাল বেলা ১২ টার সময় মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি।

আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো : হানিফ


অনলাইন ডেস্কঃ
 আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরাই ক্ষমতায় আসবো, শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসবো। আমেরিকার আইআরআই নামে একটি সংস্থার জরিপে দেখা গেছে, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে। অতএব আবারো আমরা ক্ষমতায় আসছি। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।হানিফ আরও বলেন, বিএনপি তথাকথিত রোডমার্চ করেছে। তাদের লজ্জা থাকা উচিত, মির্জা ফখরুলের লজ্জা থাকা উচিত; তারা আল্টিমেটাম দিয়েছে, সবসময় আল্টিমেটাম দেয়, কিন্তু কিছু করতে পারে না। তারা ২০১২, ২০১৩ সালেও খালেদা জিয়াকে দুর্নীতি থেকে ও যুদ্ধাপরাধীদের বাঁচাতে আল্টিমেটাম দিয়েছিল, কিছুই করতে পারেনি। শুধু আল্টিমেটাম দিয়ে যাচ্ছে।বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, আমেরিকা নাকি আওয়ামী লীগ নেতাদের স্যাংশনস দেবে, স্যাংশনস দেবে যারা নির্বাচন বাধাগ্রস্ত করবে তাদের। বিএনপিতো নির্বাচন বানচাল করতে চায়। এখন তো তাদের ভয় বেশি। যথাসময়ে সংবিধান অনুযায়ী এ সরকারে অধীনে ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

টানা বৃষ্টিতে নগরে তীব্র যানজট, যাত্রীদের দুর্ভোগ


ঢাকা অফিসঃ
 সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের মিলিত প্রভাবে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর একটা থেকে ঢাকা শহরে টানা বৃষ্টি হচ্ছে। সন্ধ্যার পর থেকে এই বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। এতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। কোথায়ও সড়কে বৃষ্টির পানি জমেছে। এতে অফিস বা কর্মস্থল থেকে বাসায় ফিরতে দুর্ভোগে পড়েছেন নাগরিকেরা।

বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাবে সড়কে যানজট, জলাবদ্ধতার চিত্র দেখেছেন কুষ্টিয়ার নিউজের প্রতিবেদকেরা।

বৃষ্টির কারণে মতিঝিল শিশু একাডেমিত একালাসহ আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। শাহবাগের চারদিকে সিগন্যালের প্রতিটি বাস দাঁড়িয়ে আছে যানজটে। যাত্রী বেশি হওয়ায় বেশিরভাগ বাসগুলোর গেট আটকানো। অনেক যাত্রী গেট ধাক্কিয়েও বাসে উঠতে পারেনি। বিকপ্ল হিসেবে কেউ বিকল্পভাবে পায়ে হেঁটে, কেউ মোটরসাইকেলে আবার কেউবা শেয়ারিংয়ে উবার-পাঠাও কিংবা সিএনজিতে করে গন্তব্যের দিকে যেতে দেখা যায়। ফার্মগেটে কোনো বাস খালি দেখা যায়নি। তবে শত শত যাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। রাত সাড়ে আটটায় মালিবাগ আবুল হোটেল থেকে রামপুরা এলাকায় যানজট ছিলো। এছাড়া মৌচাক মালিবাগ রাস্তায় গাড়ির চাপ ছিলো বেশি। সেখানে গাড়ি চলছিল থেমে থেমে। রাস্তায় অনেকেই গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়।

লাগাতার বৃষ্টিতে সন্ধ্যার পর থেকে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় যানজট শুরু হয়। সদরঘাট গামী যাত্রীরা ভিজে ভিজে বাস স্ট্যান্ড আসছেন। যানজট আর বৃষ্টির কারণে ইসলামপুর বাংলা বাজারের ব্যবসায়ীরাও পড়েছেন ভোগান্তিতে।টানা বৃষ্টিতে সবচেয়ে বেশী ভোগান্তিতে পড়েছে নিউমার্কেট ও এর আশেপাশে কয়েকটি মার্কেটের কর্মচারীরা৷ মার্কেটের দোকানগুলো বন্ধ হলেও অনেকেই মার্কেট থেকে বের হতে পারছেন না৷ এছাড়া বৃষ্টিতে রিক্সা ভাড়া কয়েকগুণ পর্যন্ত বেশী নেয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।

দৌলতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

জনিরুল ইসলাম,দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব শিক্ষক  দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সড়কে একটি র‌্যালী বের করা হয়।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। 
 
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক, শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ বুলেটিন এ নিয়োগ পেলেন সাংবাদিক শাহীন রেজা

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশের প্রথম সারির বহুল প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ বুলেটিন পত্রিকায় কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র নির্বাহী সদস্য কে এম শাহীন রেজা। পত্রিকার সম্পাদক ও প্রকাশক বরেণ্য সাংবাদিক মোঃ আশরাফ আলী ২রা অক্টোবর তাকে নিয়োগ প্রদান করেছেন। তিনি ৩রা অক্টোবর নিয়োগ পত্রটি হাতে পান। বাংলাদেশ বুলেটিন পত্রিকা শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সাউথ বেঙ্গল গ্রুপের মালিকানাধীন। তিনি গত দুই বছর যাবত বাংলাদেশ বুলেটিন পত্রিকায় সুনামের সাথে কাজ করে আসছেন।
শাহিন রেজা দীর্ঘ ১৫ বছর ধরে সাংবাদিকতা করছেন কুষ্টিয়া জেলাতে। তবে তার সাংবাদিকতার হাতে খড়ি ছিল কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ। উক্ত পত্রিকায় দীর্ঘদিন তিনি ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে নেক্সাস টেলিভিশনে স্ট্রিংগার হিসাবে নিয়োগ পেয়ে কাজ করছেন,  দৈনিক গণকন্ঠ পত্রিকায় কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হিসেবে এখনো কর্মরত আছেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত আদিবাসী অধিকার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন, সাপ্তাহিক তাকুয়া পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি জাতীয় অর্থনীতি, এশিয়া বানী, আজকের জীবন সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে।

এছাড়াও শাহীন রেজা কুষ্টিয়া থেকে প্রকাশিত অনলাইন 'প্রতিবাদী কন্ঠের' সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একাধারে একাধিক অনলাইন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন যেমন, বিডি টাইমস নিউজ, বাংলাদেশ টুডে, সকালের খবর, সকালের বাংলা, জনতার কন্ঠ, সমাজের চিত্র, সময়ের পথ সহ একাধিক অনলাইন পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। 
শাহীন রেজা ১৯৮৭ সালে এসএসসির গণ্ডি পেরিয়ে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত খন্দকার আশরাফ আলীর দ্বিতীয় সন্তান তিনি।

বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

খালেদা-তারেক ২০ বছরেরও ক্ষমতায় আসতে পারবে না : হানিফ

নিজস্ব প্রতিবেদকঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপির শীর্ষ দুই নেতা (খালেদা জিয়া ও তারেক রহমান) সন্ত্রাসী, অর্থ চুরি, আত্মসাৎ ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত। এই দুই নেতার নেতৃত্বে আগামী ২০ বছরের মধ্যেও বিএনপি ক্ষমতায় আসতে পারবে না।

বুধবার (৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ জনতায় বিশ্বাসী। আমরা জনগণের প্রতি আস্থা রাখি এবং তাদের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ জনগণের ভোট নিয়েই বারবার ক্ষমতায় এসেছে এবং আগামীতে আবারও জনগণের ভোট নিয়েই রাষ্ট্র ক্ষমতায় আসবে।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। তাদের কথার মধ্যে সব সময় সন্ত্রাসী কথাটাই থাকবে। বিএনপি অবৈধভাবে প্রতিষ্ঠা হয়েছে। ক্যান্টনমেন্টে বসে সামরিক সরকারের ছত্রছায়ায় প্রতিষ্ঠা হয়েছে। সেই দলের মুখে সারাদিন অবৈধ কথা শোনা যায়। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ভোট চুরি করে রেকর্ড করেছিলেন। সেই দলের কাছে সব সময় ভোট চুরির কথাই মনে হবে।

তিনি আরও বলেন, বিএনপি চাচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে। তার সুস্থতা তাদের কাছে কাম্য নয়। কারণ তারা আদালতের শরণাপন্ন না হয়ে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়াকে প্রকাশ্যে বোমা মেরে হত্যা করল, টঙ্গীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করল। বিএনপি এ সমস্ত হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি। শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালে গ্রেনেড হামলা করেছিল। সেই গ্রেনেড  হামলার পর খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল যে, শেখ হাসিনাকে কে মারতে যাবে? উনি নিজেই তার ব্যাগে গ্রেনেড নিয়ে গিয়েছিল। অন্যের মানসিকতা নিয়ে কথা বলার আগে নিজের মানসিকতা নিয়ে কথা বলা দরকার। যারা মিথ্যাচার করে, জাতীয় শোক দিবসে কেক কেটে ভুয়া জন্মদিন পালন করে তাদের মুখে শিষ্টাচার মানায় না। আয়নায় বিএনপির নিজের চেহারা দেখা দরকার।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। ইতোমধ্যে আমরা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ২০৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আগামী নির্বাচনের যে ইশতেহার ঘোষণা করা হবে সেটার মধ্যেই এই লক্ষ্যের প্রতিফলন থাকবে। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ। আমাদের সম্পর্ক সকলের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করার মতো কোনো ঘটনা এখনো ঘটেনি। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচন বাধাগ্রস্ত ও বানচাল করার জন্য বিএনপি মাঠে নেমেছে। কিন্তু জনগণ তাদের পক্ষে নেই।

এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...