মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাত চায় না: কাদের


ঢাকা অফিস: 
আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বা সংঘাত চায়না বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যাদের জনসমর্থন নেই তারাই সংঘাত চায়। সোমবার (২৫ জুলাই) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যখন শোকের মাসের কর্মসূচি দিতে যায়, বিএনপি এবং কিছু মিডিয়া এটাকে পাল্টাপাল্টি কর্মসূচি বলে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি বা সংঘাত চায়না, যাদের জনসমর্থন নেই তারাই সংঘাত চায়। কাদের দাবি করেন, দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্টে থাকলেও জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগও শান্তিপূর্ণ নির্বাচন চায়। ২০০৯ পূর্ববর্তী এবং ২০০৯ পরবর্তীকালে নির্বাচন কমিশন ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধিনে, শেখ হাসিনা এটাকে পরিবর্তন করেছেন। এসময় ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সক্রিয় এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ সতর্ক থাকবে কেউ সংঘাত করতে আসলে প্রতিহত করা হবে। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে। আমরা সেই সুযোগ দেবো না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয় অস্ত্র শক্তিতে বিশ্বাসী। এরশাদ কিংবা জিয়া কেউই জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। কারণ তাদের জনগণের ওপর আস্থা নেই। বিএনপি জানে নির্বাচন হলে তাদের অবস্থা কী হবে। নির্বাচনে বিএনপিকে জয়ের নিশ্চয়তা না দিলে তারা নির্বাচনের প্রতি আস্থাশীল হবে না। কাদের বলেন, সেপ্টেম্বর-অক্টোবর থেকে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিসহ সব শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্য অভিযাত্রা করবো। আর ছাড় নয়, পাকিস্তানের বন্ধুদের হাতে এই দেশ ছেড়ে দিবো না, তাদের হাতে দেশ, গণতন্ত্র, মুক্তিযুদ্ধ, উন্নয়ন কিছুই নিরাপদ নয়। দেশের জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের লড়াই করে যাওয়ার আহ্বান জানান তিনি।

শোকের মাসের মর্যাদা ধরে রাখার আহ্বান জানিয়ে কাদের বলেন, যেকোনো দিবস বা অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে। শোকের মাসের ভাবগাম্ভীর্য বজায় রাখতে হবে।

বুধবার, ২১ জুন, ২০২৩

কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ নির্মানে আবারো অনিয়ম


কুষ্টিয়ার নিউজ: কুষ্টিয়া শহর রক্ষা বাঁধ প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ও কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। ২৩ কোটি টাকা ব্যয়ে এই শহর রক্ষা বাঁধ প্রকল্প নির্মাণ কাজ চলতি মাসে শেষ হবার কথা থাকলেও কাজ হয়েছে আনুমানিক ২৫ ভাগ। অভিযোগ উঠেছে যতটুকু কাজ হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ দিয়ে যা সরেজমিনে গিয়ে দেখা গেছে। কুষ্টিয়া মঙ্গলবাড়ীয় এলাকা থেকে জুগিয়া পর্যন্ত ১ হাজার ১৪০ মিটার গড়াই নদীর তীর ও শহর রক্ষা বাঁধ  প্রকল্পের  নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে, শেষ হবার কথা ২০২৩  সালের  জুন  মাসে। অথচ দেখা যাচ্ছে এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র ২৫ শতাংশ। যতটুকু কাজ করা হয়েছে তাও আবার নিম্নমানের উপকরণ সামগ্রী দিয়ে। এই প্রকল্পের কাজ পান ন্যাচারাল কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। 


এলাকার স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ঠিকাদার ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করে যাচ্ছেন। ফলে সঠিকভাবে কাজ না করায় হুমকীর মুখে পড়তে পারে কুষ্টিয়া শহর। মোটা বালি দিয়ে কাজ করার কথা থাকলেও সেখানে ফিলিং বালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। ওই সব বালি নদীতেই চলে যাচ্ছে। ১নং ইটের খোয়া দিয়ে ব্লক নির্মান করার কথা থাকলেও ব্লক নির্মাণ করা হচ্ছে পোড়া মাটি দিয়ে। তারা এটাও বলেন, এর আগেও এই বাধের কাজ করা হলেও তা টিকে নাই। প্রতিবারই অনিয়ম করে বাধ নির্মান কাজ চালিয়ে যাচ্ছে। তাই আমাদের দাবী সঠিকভাবে বাঁধ নির্মান করা হোক। 


ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারী আনোয়ার হোসেন বলেন, ইতিপূর্বে যে ঠিকাদারী প্রতিষ্ঠান যে ভাবেই কাজ করুক না কেন বর্তমানে আমরা সঠিকভাবেই কাজ করে যাচ্ছি। কাজের মানও ভালো হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাজসে বাঁধ নির্মানের অভিযোগ উঠলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, এই প্রকল্পের কাজের অনিয়মের কোন সুযোগ নেই। তিনি বলেন, কোয়ালিটি ও কোয়ানটিটি নিয়ে ডাউট হবারও কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান সঠিক নিয়মেই কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

কখনো আ:লীগ কখনো ইসলামি আন্দোলন দুই দলেই সক্রিয় বটতৈলের মোশাররফ

কুষ্টিয়ার নিউজ: কখনো আওয়ামী লীগ কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ আবার বাবা ছিলেন বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি। তাদের পরিবারে নেতৃত্ব দিতে দেখা যায় সব দলেই। বলছি কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল গণির ছেলে মোঃ মোশাররফ হোসেনের কথা।

জানা যায়,গত ১১ ফেব্রুয়ারী সকাল ১০টায় জামাত বিএনপি নাশকতার প্রতিবাদে বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের প্রোগামে মিছিলের সামনের সারিতে দেখা যায় মিছিল করতে। আবার গত ১৬ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র পদপ্রার্থী ফয়জুল করিমের উপর হামলার প্রতিবাদে “চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর” এই স্লোগানে বিক্ষোভ মিছিলে মোটরসাইকেল নিয়ে দেখা গিয়েছে মোশাররফ হোসেন কে। জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি বলেন, “এরাই দেশের শত্রু জনগণের শত্রু। কখনো আওয়ামী লীগ আবার কখনো ইসলামি আন্দোলন বাংলাদেশ। আবার আবার দল ক্ষমতায় আসলে দেখে নেওয়ার ও হুমকি দেন তিনি। যারা এক দল থেকে অন্য দলে দিনে দিনে দল পাল্টায় এরা কখনো দেশের উন্নয়ন চাই না। আমরা চাই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে মোশাররফ হোসেন দুই দলের প্রোগামে যাওয়া কথা স্বীকার করে বলেন, ” ভাই আমি একজন ব্যাবসায়ী এ বিষয়ে কথা বলতে চাই আপনি আমার সাথে দেখা করেন আপনার সাথে সাক্ষাৎতে কথা হবে”।

বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মফিজুল ইসলাম বলেন, “ভাই বলব ডা কি বলেন আপনি এক সময় সাক্ষাৎতে কথা বলেন মোবাইলে কোন কথা বলা যাবে না”।

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি নজরুল ইসলাম প্রধান বলেন, ” মোশাররফ আমার এলাকার ছেলে। সে একজন ব্যাবসায়ী উনি আমাদের আওয়ামী লীগের সাথে নিয়মিত প্রোগাম করে সে একজন চরমোনাইয়ের মুরিদ”।

সোমবার, ১২ জুন, ২০২৩

রিফাইতপুরে ১০১ জন কার্ডধারী কে, ভি ডব্লিউ বি কার্ডের চাউল বিতরন

 
কুষ্টিয়ার নিউজ: দৌলতপুর রিফাইতপুর ইউনিয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের ভি,ডব্লিউ বি কার্ডের আওতায় ১০১ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরন করা হয়।

১২ জুন ( সোমবার) সকাল ০৯ টাই সময় রিফাইতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাউল বিতরন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রশিদ বাবলু চেয়ারম্যান রিফাইতপুর ইউনিয়ন পরিষদ ও সহসভাপতি দৌলতপুর,  উপজেলা আওয়ামী লীগ,এসময় উপস্থিত ছিলেন  মোঃরোকুনুজ্জামান,ট্যাগ অফিসার প্রতিনিধি।

 মোঃ বজলুল হক,সচিব রিফাইতপুর ইউনিয়ন পরিষদ এবং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ, সুবিধা ভোগী প্রান্তিক জনগন ও সকল গ্রাম পুলিশ।রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের জননন্দিত  চেয়ারম্যান আব্দুর রশীদ বাবলু প্রধান অতিথির বক্তব্যে বলেন,আজকে আমি শ্রদ্ধার সাথে স্বরন করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে,যার সারা জীবন স্বপ্ন ছিল বাংলার ভুখা নাঙ্গা অসহায় মানুষের দুঃখ দুর্দাশা লাঘব করে মুখে হাসি ফোটানো, ৭৫ এ-র ২৫শে মার্চ কাল রাত্রীতে বঙ্গবন্ধু শহীদ না হলে হয়তো আমরা অনেক আগেই বিশ্বের সামনে উন্নত জাতি হিসাবে মাথা উঁচু করে দাড়াতে পারতাম,বঙ্গবন্ধুর অসমাপ্ত আদর্শ বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসুরী এশিয়া মহাদেশীয় লৌহ মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নত করতে বিভিন্ন ধরনের কর্মসুচি বাস্তবায়ন করে আসছে,জননেত্রী শেখ হাসিনার সরকার বিধবা ভাতা,বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,শিশু ভাতা,মাতৃত্বকালীন ভাতা,টিসিবি,ভিজিডি,ভিজিএফ,ভিডাব্লিউ বি,আশ্রায়ন প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন বাংলার প্রান্তিক জনগণের জীবন মান উন্নত করে বিশ্বের সামনে উন্নত বাঙালী জাতি মাথা উঁচু করে দাড়াতে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আসুন আমরা এই উন্নয়ন এর ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থা রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থির বিজয় সুনিশ্চিত করে আবারও শেখ হাসিনার সরকার প্রতিষ্ঠা করি তা না হলে অপশক্তি ক্ষমতায় এসে আবারও জাতি কে পঞ্চাশ বছর পিছিয়ে নিয়ে যাবে।

বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

মার্কিন নতুন ভিসা নীতিতে সরকার চিন্তিত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা অফিস: বাংলাদেশের জন্য নতুন ভিসা পলিসি ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির নতুন ভিসানীতি নিয়ে সরকার চিন্তিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে সরকার চিন্তিত নয়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সরকার বদ্ধপরিকর। এটা যুক্তরাষ্ট্রের কোনো নিষেধাজ্ঞা নয়। নির্বাচনের আগে পরে যে কেউ সহিংসতা করলে নিষেধাজ্ঞায় পড়তে পারে। বিএনপি নেতারাও সহিংসতা করলে ভিসা নিষেধাজ্ঞায় পড়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসানীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বিবৃতেতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যকে সহায়তা করতে আমি আজ ইমিগ্রেশন অ‌্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১২ (এ) (৩) (সি) (৩সি) ধারার আওতায় নতুন ভিসানীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করতে পারবে।

বর্তমান ও সাবেক বাংলাদেশি কর্মকর্তা/কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের নতুন এই নীতির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পরে বাংলাদেশের মার্কিন দূতাবাস থেকে দেওয়া এ সম্পর্কিত এক বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এমন কাজের মধ্যে রয়েছে- ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার মাধ্যমে জনগণকে সংগঠিত হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ বা গণমাধ্যমকে তাদের মতামত প্রচার করা থেকে বিরত রাখা।

ব্লিনকেন বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সবার। যারা বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি।

গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের ব্যাপারে অবহিত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বলে বিবৃতিতে।

মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

কুষ্টিয়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বন্ধুকে খুন, গ্রেপ্তার ১

 
কুষ্টিয়ার নিউজ: ২৩ মে ২০২৩, কুষ্টিয়ার কুমারখালীতে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে এক কলেজছাত্র নিহতের ঘটনায় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার (২৩ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।


র‍্যাব সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওবায়দুল শেখ ইমনকে গ্রেপ্তার করে র‌্যাব। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে পালিয়ে ছিলেন আসামি ইমন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাব টিম খুলনা থেকে তাকে গ্রেপ্তার করে।


নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়ন এর ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। তিনি পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার ওবায়দুল শেখ ইমনও একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পান্টি বাজার এলাকার চা বিক্রেতা মিলন হোসেনের ছেলে।


র‍্যাব সূত্রে জানা গেছে, ফেসবুকে ধুমপানরত অবস্থার ছবি পোস্ট দেওয়ায় গত শনিবার বিকেল তিনটার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও তার বন্ধু ইমনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে প্রকাশ্য দিবালোকে ইমন তানজিলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা তানজিলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত সোমবার নিহতের বাবা বাদী হয়ে দুই জনের নামসহ আরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেন।

রাজশাহীতে সব ধরণের পদযাত্রা নিষিদ্ধ


রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে সব ধরণের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তার স্বার্থে পদযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম।

সোমবার (২২ মে) রাত ১২টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এর সিডিউল ঘোষিত হওয়ার পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। এমন পরিস্থিতিতে অনুনমোদিত যেকোনো ধরনের পদযাত্রায় রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে। তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে ও জননিরাপত্তা প্রতিবিধানে ২৩ মে ২০২৩ তারিখে রাজশাহী মহানগরী আইন, ১৯৯২-এর ধারা-৩০ মোতাবেক আরএমপির পুলিশ কমিশনার রাজশাহী মহানগরীতে সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এদিকে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে নগরীর সাহেববাজার, গোরহাঙ্গা রেলগেট মোড়ে পুলিশ সদস্যদের দেখা গেছে। এছাড়া বেলা ১১টার পর নগরীর কল্পনার মোড়ে বেরিকেড দেয় পুলিশ।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, রাসিক নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরিপ্রেক্ষিতে নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা জরুরি। এহেন পরিস্থিতিতে অনুমোদিত যেকোনো ধরনের পদযাত্রায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। তাই সব ধরনের পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দৌলতপুর তৃণমূল নেতা কর্মীদের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

কুষ্টিয়ার নিউজঃ কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের আয়োজনে শান্তি সম...